বাংলাখবর
মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করল চীন
বাংলা খবর ডেস্ক : চীন আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য প্রয়োজনীয় নথিগুলো বাতিল করে ভিসা আবেদন সহজ করবে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং কভিড-১৯ মহামারি চলাকালীন মন্দার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতিকে চাঙ্গা করতে এটি সর্বশেষ পদক্ষেপ।
চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পর্যটক ভিসার আবেদনকারীদের আর এয়ার টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে না।
বেইজিংয়ের আগে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার পাসপোর্টধারীদের জন্য ১ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই দেশটিতে যাওয়ার পথ পরিষ্কার করেছে। ভিসামুক্ত এ ব্যবস্থা ১২ মাস চলবে। এই সময়ে এই ছয়টি দেশের পর্যটকরা ১৫ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবে। এ ছাড়াও এর আগে নভেম্বর মাসে চীন তার ভিসামুক্ত ট্রানজিট নীতি ৫৪টি দেশের জন্য প্রসারিত করেছে।
দেশটির কঠোর কভিড নিয়ন্ত্রণ নীতির কারণে মহামারি চলাকালীন দেশটিতে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা হ্রাস পেয়েছে। এক বছর আগে বেইজিং কভিড বিধি-নিষেধ প্রত্যাহার করার পর থেকে চীনে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাড়ানো হয়েছে। তবে এখনো ২০১৯ সালের তুলনায় সে সংখ্যা ৪০ শতাংশ কম।
সূত্র : রয়টার্স
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
