বাংলাখবর

মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৫ 

বাংলা খবর ডেস্ক : সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি ঘাটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ৩ মার্কিন সেনা নিহত এবং ২৫ জন সেনা আহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সিইএনটিসিওএম) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরক বহনকারী ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা করা হয়েছে। এ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। তবে মার্কিন ঘাটির আকাশ প্রতিরক্ষা কেন ড্রোনটি প্রতিহত করতে পারেনি, তা অস্পষ্ট।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমরা হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছি। তবে আমরা জানি, সিরিয়া ও ইরাকের ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। এ হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনা হবে।

বিবৃতিতে নিহত সেনাসদস্যদের জন্য শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতে এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় দেশটির সেনা নিহত হলো। গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে আগের কোন ঘটনায় কেউ নিহত হননি। এর আগের ঘটনাগুলো ইরাক ও সিরিয়াতে ঘটেছে।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স