বাংলাখবর
ভূমিকম্পে উদ্ধারকারী ‘বীর কুকুরদের’ যেভাবে সম্মান জানালো তুরস্ক
বাংলাখবর ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পের পর ধসে পড়ে শত শত ভবন। যেগুলোর নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ।
উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র।
প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা শুক্রবার (৪ মার্চ) সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’
তুরস্কে যেসব কুকুর এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।
উদ্ধার কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো নিজেদের ঘ্রাণ শক্তি দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধান দিতে পারে। যখন তারা কোনো মানুষের সন্ধান পায় তখন নিজেদের প্রশিক্ষকদের সিগন্যাল দেয়।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা সেই ভূমিকম্পে ৫২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে ধসে পড়া ভবনগুলো পরিষ্কার ও সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছে তুরস্কের সরকার। সূত্র: দ্য নিউ আরব
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
