বাংলাখবর

ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল, নোটিশ আরও ২৬টিকে

বাংলা খবর ডেস্ক : ওষুধে ভেজাল দেওয়ার অভিযোগে গত ১৫ দিনে ভারতের ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং শো কজ নোটিশ দেওয়া হয়েছে আরও ২৬টি কোম্পানিকে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নিশ্চিত করেছেন এ তথ্য।

ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’র (ডিসিজিআই) কর্মকর্তারা জানিয়েছেন গত ১৫ দিনে দেশের ২০টি রাজ্যের ৭৬টি কোম্পানিতে ঝটিকা অভিযান চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুত ও রপ্তানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ ওষুধ রপ্তানি করে দেশটি। তবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় কোম্পানিগুলোর ওষুধে ভেজাল থাকার অভিযোগ পাওয়া গেছে।

গত বছর সেপ্টেম্বরের দিকে ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের কফ সিরাপ সেবন করে কিডনি জটিলতায় মৃত্যু হয়েছে ৭০ জন শিশুর। তার কয়েক মাস পর ম্যারিয়ন বায়োটেক নামের একটি কোম্পানির কফ সিরাপ সেবনের পর উজবেকিস্তানে মারা গেছে ১৮ জন শিশু। অতি সম্প্রতি ভারতের গুজরাটভিত্তিক ওষুধ কোম্পানি জাইডাস লাইফসাইন্সের বাতের ওষুধে ভেজাল শনাক্ত হওয়া যুক্তরাষ্ট্রের থেকে ফেরত এসেছে ৫৫ হাজার বোতল ওষুধ।

এছাড়া চেন্নাইভিত্তিক ওষুধ কোম্পানির আইড্রপ ব্যাবহারের পর যুক্তরাষ্ট্রে ভোগান্তির শিকার হয়েছেন অন্তত ৬০ জন মানুষ। ওই আইড্রপটি ছিল চোখ ওঠা রোগের ওষুধ।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স