বাংলাখবর
ভারতে রাম মন্দির উদ্বোধনে জমকালো আয়োজন
বাংলা খবর ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২২ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে রঙিন বাতির আলোকসজ্জা ও গান-বাজনায় জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার পর মন্দিরটির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেখানে উপস্থিত থাকবেন তিনি।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার অতিথি এই অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও ৫০৬ জনের আমন্ত্রিত তালিকায় রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় অতিথি, তারকা, কূটনীতিবিদ, বিচারক, মহাযাজকও উপস্থিত থাকবেন। বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রনবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, অজয় দেবগন, হেমা মালিনী, সানি দেওল, আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। এছাড়া দক্ষিণী তারকা রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবিও রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।
সারাদেশের সিনেমা হলগুলোতে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি সম্প্রচার হবে দেশের বাইরে ভারতের বিভিন্ন দূতাবাস, কনস্যুলেট ভবনগুলোতেও।
অযোধ্যায় রাম মন্দিরটি ৭০ একরের কমপ্লেক্সের ভেতর দুই দশমিক ৬৭ একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এবং এর প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণকাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। প্রকল্পটির প্রাক্কলিত খরচ দেড় হাজার কোটি রূপি (১৮ কোটি ডলার)। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
