বাংলাখবর

ভারতকে অপমান, মালদ্বীপের সব ফ্লাইট বাতিল করল ট্রাভেল কোম্পানি

বাংলা খবর ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে চরমে উঠেছে ভারত ও মালদ্বীপের কূটনৈতিক উত্তেজনা। এর মধ্যে ভারতীয়রা তাদের দেশকে অপমান ও নরেন্দ্র মোদিকে উপহাস করার অভিযোগ তুলেছেন মালদ্বীপের বিরুদ্ধে। এর জের ধরে বহু ভারতীয় নাগরিক মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন বলে জানা গেছে। এবার মালদ্বীপের সব ফ্লাইট বুকিং বাতিল করেছে ইজমাইট্রিপ নামের একটি ট্রাভেল কোম্পানি।

ভারতীয়রা ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ড সামনে নিয়ে এসেছেন। সেই স্রোতেই গা ভাসিয়েছে ইজমাইট্রিপ। নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের কিছু মন্ত্রীর করা অবমাননাকর মন্তব্যের পর সেখানের সব ফ্লাইট বুকিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইজমাইট্রিপ। এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়েছে ভারতীয় অনলাইন ট্রাভেল কোম্পানি ইজমাইট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিশান্ত পিট্টি। দেশের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণের পর কোম্পানিটির আরেক কর্ণধার প্রশান্ত পিট্টি লাক্ষাদ্বীপের সমর্থনে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘লাক্ষাদ্বীপের পানি ও সৈকতগুলো মালদ্বীপের মতোই সুন্দর। আমরা আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি পরিদর্শন করা এই আদিম গন্তব্যের প্রচারের জন্য শিগগিরই দুর্দান্ত কিছু অফার নিয়ে আসব।’

প্রসঙ্গত, সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে সেখানের অপূর্ব প্রকৃতির মধ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি। প্রত্যেক ভারতীয়কে জীবনে একবারটি অন্তত এ জায়গা ঘুরে দেখার আহ্বানও জানান তিনি। তা দেখেই মালদ্বীপের কিছু নেতা-মন্ত্রী ভারতবিরোধী মন্তব্য করতে শুরু করেন। তবে শুধু ভারতবিরোধী মন্তব্য করেই থেমে থাকেননি তারা। মোদিকে কটাক্ষ করেন মালদ্বীপের নেতা-মন্ত্রীরা।

মোদীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করা মন্ত্রীদের তালিকায় ছিলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ। মালদ্বীপের যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদে রয়েছেন শিউনা। সম্প্রতি মালদ্বীপ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, সেগুলো মালদ্বীপ সরকারের নজরে পড়েছে। ওইসব মত ব্যক্তিগত।’

সে দেশের সরকার বিবৃতি দিয়ে জানায়, ‘যারা সরকারি দায়িত্বে থেকে ওই ধরনের আচরণ করেছেন তাদের কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

ভারতের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করায় ইতোমধ্যে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।
 

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স