বাংলাখবর
ব্রিটেনের রাজার অভিষেক আজ
বাংলা খবর ডেস্ক : আজ ব্রিটেনের ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন রাজা দায়িত্ব গ্রহণ করবেন। তাই ব্রিটেনজুড়ে সাজ সাজ রব। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন ব্রিটেনের নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে। গত সেপ্টেম্বরে রানির মৃত্যুর পর নিয়ম অনুযায়ী রাজা দায়িত্ব গ্রহণ করলেও আনুষ্ঠানিক দায়িত্বের আয়োজন হবে আজ শনিবার। শুধু রাজাই নন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসর্ট হচ্ছেন ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই দায়িত্ব গ্রহণের আয়োজন অনুষ্ঠিত হবে।
ব্রিটেন সময় সকাল ৬টার দিকে করোনেশনের এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর নানা আয়োজন থাকবে। এ আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। গতকাল তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন। এদিকে আজ ব্রিটেন সময় সকাল ৭টা ১৫ মিনিটে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যেসব আমন্ত্রিত অতিথি আসবেন তাদের জন্য সিকিউরিটি পয়েন্ট খুলে দেওয়া হবে। আর এই সিকিউরিটি পয়েন্ট থাকবে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনের মুখে। সকাল ৯টায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ধর্মীয় আনুষ্ঠানিকতায় যারা অংশ গ্রহণ করবেন তারা আয়োজন স্থানে কার্যক্রম শুরু করবেন।
সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত করোনেশনের অংশগ্রহণকারী অতিথি, রয়েল পরিবারের সদস্য, ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ আরও গুরুত্বপূর্ণ মানুষরা আয়োজন স্থানে আসবেন। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২ হাজার ৩০০ অতিথি যোগ দেবেন।
সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বাকিংহ্যাম প্যালেস থেকে রাজার যাত্রার জন্য অশ্বারোগীগুলো প্রস্তুত হবে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজা চার্লস ও কুইন কনসর্ট বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দিকে রওনা হবেন জুবলি স্টেট কোচে করে। বেলা ১১টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। করোনেশনে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেভ দ্য কিং।
দুপুর ১টার দিকে রাজা ও রয়েল পরিবারের বাকি সদস্যরা ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহ্যাম প্যালেসে ফিরে আসবেন। এ সময় ৪ হাজার সেনাবাহিনীর সদস্য মার্চে অংশগ্রহণ করবেন। ১টা ৪৫ মিনিটে কিং ও কুইন কনসর্টকে বাকিংহ্যাম প্যালেসের ওয়েস্ট ট্যারেসের বাগানে স্যালুট জানাবে এবং ৩ বার তোপধ্বনি করা হবে।
ঠিক ২টা ১৫ মিনিটের দিকে রয়ের ফ্যামিলির ১৫ জন সদস্য বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় হাজির হবেন। এ সময় আকাশে ৬০টি উড়োজাহাজ পতাকা নিয়ে পরিদর্শন করবে। তবে খারাপ আবহাওয়া হলে এর সময় পরিবর্তন বা বাতিল হতে পারে। তবে সদস্যরা বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় আসবেন।
এরপর ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া-মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। আনুমানিক ১২টা থেকে এ আয়োজন শুরু হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ২০ হাজার মানুষ এ কনসার্টে অংশগ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এ অনুষ্ঠানে। আর এ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়। রাজ্যাভিষেক ঘিরে আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
