বাংলাখবর
বোয়িংয়ে ব্যাপক রদবদল, সিইওর পদত্যাগ
বাংলা খবর ডেস্ক : এবার নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ ক্যালহাউন পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ জমা দেবেন বলে জানা গেছে। শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রেসিডেন্ট ও সিইও স্ট্যান ডিল অবসরে যাবেন এবং স্টেফানি পোপ ব্যবসার নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে স্টিভ মোলেনকফকে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারিতে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ মাঝ-আকাশে দুর্ঘটনায় পড়ে। সেই দুর্ঘটনা পরবর্তী বোয়িং উড়োজাহাজের নিরাপত্তা সংকটের জেরে সিইও ডেভ ক্যালহাউন বছরের শেষের দিকে পদত্যাগ করবেন।
এর আগে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিধ্বস্তের ঘটনায় ৩৪৬ জন নিহতের ঘটনায় ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে যান ডেনিস মুলেনবার্গ।
চলতি বছরের ৫ জানুয়ারির দুর্ঘটনার পর থেকেই ক্যালহাউন চাপে ছিলেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে আলাস্কা এয়ারলাইনসের বহরে বোয়িং কোম্পানির একটি উড়োজাহাজের দরজার প্লাগ ছিঁড়ে যায়। ফলে, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটিকে তদন্তের মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এর নিরাপত্তা ঘাটতি।
গত সপ্তাহে মার্কিন এয়ারলাইনস কোম্পানিগুলোর একদল সিইও বোয়িং পরিচালকদের সঙ্গে বৈঠক করে আলাস্কা এয়ারলাইনসের বহরে ৭৩৭ ম্যাক্স-৯ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
