বাংলাখবর

বিরল 'হাইব্রিড' সূর্যগ্রহণ দেখতে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের ভিড়

বাংলা খবর ডেস্ক :    বিরল ‌‌'হাইব্রিড' সূর্যগ্রহণ দেখতে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহরে হাজার হাজার পর্যটক ভিড় করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ওই গ্রহণ দেখা যায়। এ সময় শহরের আকাশ প্রায় এক মিনিট অন্ধকার হয়ে যায়। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে চাঁদ প্রশস্ত ছায়া ফেলে।

সূর্যগ্রহণের বিরল এ দৃশ্য দেখার পর উপস্থিত পর্যটক ও বিজ্ঞানীরা অনেকেই উল্লাস করেন। কেউ কেউ ব্যাপারটাকে 'স্বপ্নের মতো' বলে উল্লেখ করে।

যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটক হেনরি বলেন, 'এ এক অসাধারণ অনুভূতি।' কানাডার টম নাবের বলেন, 'অবিশ্বাস্য, সূর্যগ্রহণের দৃশ্য দেখার পর কেঁদেছি।

দুটি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের বিরতি থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। প্রশান্ত মহাসাগরের অন্যান্য অংশেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

ভারত মহাসাগরে সূর্যোদয়ের সময় এই গ্রহণ শুরু হয় এবং প্রশান্ত মহাসাগরে সূর্যাস্তের সময় শেষ হয়। তবে এই সূর্যগ্রহণ কেউ কেউ সম্পূর্ণ এবং আংশিক গ্রহণ প্রত্যক্ষ করেন।

পশ্চিম অস্ট্রেলিয়া, তিমুর-লেস্টে এবং পশ্চিম পাপুয়াতে বসবাসকারী লোকজন বিরল এ সূর্যগ্রহণ ভালোভাবেই দেখতে পেয়েছেন।

এর আগে এমন গ্রহণ হয় ২০১৩ সালে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা বলছে, ২০৩১ আবারও এমন হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যেতে পারে। সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স