বাংলাখবর

বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের টানা বোমা হামলায় বিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে গাজা। বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ায় চরম মানবেতর জীবন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এরমধ্যেই মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজা উপত্যকায় একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে অন্তত ৫০০ জনকে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন তিন আরব নেতা।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, জর্ডানের রাজধানী আম্মানে বুধবার (১৮ অক্টোবর) মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহের সঙ্গে বাইডেনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে আবর নেতারা বৈঠকটি বাতিল করেছেন।

এদিকে, জাতিসংঘ, ডব্লিউএইচওসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এ ছাড়া জর্ডান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর, ইরান, সিরিয়া, আরব আমিরাত, কানাডা, ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এ হামলার নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলে মামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে অধিকাংশই শিশু ও নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এরমধ্যে ২৯৯ জন সেনা এবং ৫৪ জন পুলিশ অফিসার।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স