বাংলাখবর
‘নসিব’-এর শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা সোহেল খানের মৃত্যু
বিনোদন ডেস্ক : অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে জন্য বের হলে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ৫৪ মিনিটে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জয় জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ছিলেন। ঘটনার দিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।
জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’
অভিনেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
এই বিভাগের আরও খবর
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার
৮ ঘণ্টা শিফটের দাবি দীপিকার, পাশে দাঁড়ালেন করণ জোহর
৮ ঘণ্টা শিফটের দাবি দীপিকার, পাশে দাঁড়ালেন করণ জোহর
‘নসিব’-এর শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা সোহেল খানের মৃত্যু
‘নসিব’-এর শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা সোহেল খানের মৃত্যু
পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস
পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস
গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি
যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা
সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালত থেকে মুক্তি
সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালত থেকে মুক্তি
নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি
নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি
দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক
দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
