বাংলাখবর
ফিলিস্তিনের প্রতি সংহতি, নববর্ষ উদযাপন নিষিদ্ধ করল পাকিস্তান
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশজুড়ে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার। গাজা ভূখণ্ডে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।
জাতীয় টিভিতে সম্প্রচারিত ঘোষণায় কাকার বলেন, 'গাজা ও পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যা, বিশেষ করে শিশুদের নিধনযজ্ঞ নিয়ে গোটা পাকিস্তান ও মুসলিম বিশ্ব গভীর বিষাদে রয়েছে।' খবর ডনের
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আরও বলেন, 'ফিলিস্তিনে চরম উদ্বেগজনক পরিস্থিতির কারণে এবং আমাদের ফিলিস্তিনি ভাইবোনেদের প্রতি সংহতি জানাতে নববর্ষ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গোটা দেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।'
পাকিস্তানসহ বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো ইসরায়েলের লাগাতার সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে এবং আসন্ন মানবিক সংকট মোকাবেলায় সাহায্যের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে জোরালো করেছে।
গাজা ভূখণ্ডের মোট ২৩ লাখ মানুষ জল, খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতিতে ভুগেছে। সীমিত পরিমাণ ত্রাণ এই অঞ্চলে প্রবেশ করছে।কাকার বলেন, ইসলামাবাদ ইতোমধ্যেই গাজাতে দুই চালান ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং তৃতীয়টি শিগগিরই পাঠানো হবে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক বিমান হামলা ও স্থল অভিযানে গাজার বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।
ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নেই। স্থায়ী ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে তারা সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিতে রাজি নয়।
পাকিস্তানিরা ইসরায়েলে যেতে পারে না কারণ তাদের পাসপোর্টে বলা রয়েছে, সেটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে বৈধ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
