বাংলাখবর
পেরুতে চার মাসে নিখোঁজ হয়েছেন ৩৪০০ নারী!
বাংলা খবর ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে তিন হাজার ৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। দেশটির ন্যায়পাল কার্যালয় গতকাল শনিবার (১০ জুন) এ কথা জানায়।
ন্যায়পাল কার্যালয়ের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজ হওয়ার জিডির তদন্তে এখন পর্যন্ত এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, ‘নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে।
৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটিতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। গুম (অধিকাংশ অপহরণ এবং অপহরণ) বিষয়কে অগ্রাধিকারমূলক অ্যাজেন্ডা হিসেবে দেখছে না রাষ্ট্র।’
এসব নারী স্বেচ্ছায় পালিয়ে গেছেন বলে বিশ্বাস পেরুর পুলিশ ও প্রসিকিউটর অফিসের। তাই তারা অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না।
নারীদের খোঁজে সেভাবে সময় দেয় না। - এমন দাবি বিভিন্ন নারীবাদী এনজিওর।
পেরুতে নারী নিখোঁজের বিষয়টি অনেকটা চরম আকারে এখন। গত বছর পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের বেশির ভাগই মেয়ে ও কিশোরী।
অবশ্য এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম।
তবে ২০২৩ সালের প্রথম চার মাসেই নিখোঁজের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি ঠেকেছে।
সূত্র : বাসস
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
