বাংলাখবর

ন্যাটোই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে : চীন

বাংলা খবর ডেস্ক : চীন অভিযোগ করেছে, উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে। এভাবেই জোটটি এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। বৃহস্পতিবার (১১ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অভিযোগ করেন।

ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন মুখপাত্র লিন জিয়ান।  

চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন-ইউরোপ সম্পর্কে উস্কানি বন্ধ করতে এটা জরুরি বলে মন্তব্য করেন লিন জিয়ান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং নিজের উন্নয়নের অধিকার রক্ষা করছে।

লি জিয়ান জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি দেখিয়ে দিয়েছে যে, ন্যাটো জোট যেখানেই পা দিয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে।

এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়িও তার দেশের বিরুদ্ধে ন্যাটো নেতাদের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, চীনের ঘরোয়া বিষয়ে সামরিক সংস্থাটির হস্তক্ষেপ করা উচিত নয়।

এর আগে ন্যাটো নেতাদের ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চীনা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অব স্টাফস-এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রই আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: ইয়েনি শাফাক

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স