বাংলাখবর

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত, পাইলট জীবিত উদ্ধার

বাংলা খবর ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিমানবন্দরের কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে ২ জন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাঁদের নেপালের পোখারা শহরে যাওয়ার কথা ছিল।

অর্জুন চাঁদ বলেন, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। রানওয়ের পূর্ব দিকের একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা সৌর্য এয়ারলাইনস। সৌর্য এয়ারলাইনস নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আছে। ১৯৯২ সালে নেপালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ জন নিহত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটিতে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হন।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স