বাংলাখবর
নির্বাচিত হওয়ার প্রথম বিদেশ সফর চীনে যাচ্ছেন পুতিন
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সপ্তাহে চীন সফর করবেন। দেশটি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গভীর সম্পর্কের অংশীদারিত্বের ওপর জোর দেয়ার জন্য পুতিনের এ সফর। খবর আলজাজিরা
গেল বছরের মার্চ মাসে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সে সময় পুতিন এবং সি পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যা দেন। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিনের এটি প্রথম চীন সফর এবং একই সঙ্গে এটি তার প্রথম বিদেশ সফরও।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ১৬-১৭ মে চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং যাবেন পুতিন। এই সফরে দুই নেতা বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পুতিন এবং সি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। তাঁরা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে কী ধরনের চুক্তি হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।
প্রসঙ্গত, রাশিয়া ও চীন বিগত কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে চীন সফরের সময় পুতিন চীন-রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে ঘোষণা দেন এবং বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো ‘নিষিদ্ধ’ ক্ষেত্র নেই। পুতিনের সেই সফরের কয়েক দিন পরেই রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। তবে চীন এখনো এর নিন্দা করেনি কিংবা রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
