বাংলাখবর
নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল কলম্বো
অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় আগামী মাসেই স্থানীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বো। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিরোধী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতৃত্বে হয় গণআন্দোলন। ভয়েস অব আমেরিকার খবর।
এ সময়, সরকারবিরোধী স্লোগান দেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার এবং নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণের জোরালো দাবি তোলেন বিরোধীরা। কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহারের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করা হয়। কলম্বো ন্যাশনাল হসপিটাল জানিয়েছে, এতে আহত হয়েছেন প্রায় ১৫ জন বিক্ষোভকারী।
মার্চের ৯ তারিখ দেশটিতে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, অর্থ সংকটের কারণে সেটি অসম্ভব। তবুও পার্লামেন্ট স্পিকারের কাছে ন্যূনতম তহবিলের আবেদন জানানো হয়েছে। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সাফ জানিয়েছেন, অতি জরুরি পণ্য ছাড়া বাড়তি কিছুর জন্যেই অর্থ খরচ করবে না সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩০০ কোটি ডলার ঋণছাড়ের ঘোষণা দিলেও সেটি পাস হচ্ছে না।
শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা অনুরা কুমার দিশানায়েক বলেছেন, রনিল বিক্রমাসিংহে কোনোভাবেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে পারেন না। কেননা, ১৩৩ চোর-বাটপার, মাদক চোরাকারবারী আর অপরাধীদের ভোটে তিনি মসনদে বসেছেন। তাকে ভোটাররা নির্বাচিত করেনি। বরং, জনতার সমর্থন আমাদের পক্ষে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
