বাংলাখবর
নিরাপত্তা পরিষদে গাজায় ‘বর্ধিত মানবিক বিরতির’ প্রস্তাব পাস
বাংলা খবর ডেস্ক: ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের প্রায় দেড় মাসের মাথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশেষে ‘বর্ধিত মানবিক বিরতির’ প্রস্তাব পাস হয়েছে। ১৫ নভেম্বর গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দেয় মাল্টা। খবর আলজাজিরা ও সিএনএনের।
মানবিক বিরতি প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দিয়েছে। কোনো সদস্য রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।
ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার গাজায় পর যুদ্ধ বিরতি বা মানবিক বিরতি বাস্তবায়নের লক্ষ্যে নিরাপত্তা পরিষদ পঞ্চমবারের বৈঠক ছিল এটি। আগের বৈঠকে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় পাস হয়নি।
পাস হওয়া প্রস্তাবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা না হলেও রেড ক্রস, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য নিরপেক্ষ মানবিক সংগঠনগুলোকে ত্রাণ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিতে ‘পর্যাপ্ত সংখ্যক দিন’র জন্য জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া গাজায় হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রস্তাবটি পালনে জাতিসংঘের সদস্য রাষ্ট্র গুলোর জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদিও নিরাপত্তা পরিষদের এ ধরনের অনেক প্রস্তাব ইতোপূর্বে ইসরায়েল মেনে চলেনি।
গত ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় আজ পর্যন্ত ১১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
