বাংলাখবর
নাইজার প্রেসিডেন্টকে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নাইজারের নেতা মোহাম্মদ বাজোমের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন। নিয়ামেইতে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রেখেছে এবং তারা ক্ষমতা দখলের দাবি করছে। খবর এএফপি’র।
ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে কথা বলেছি এবং স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নাইজারের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও বলেছেন, ‘আামরা বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাই। আমরা নাইজার সরকারের সঙ্গে, এই অঞ্চলে এবং সারা বিশ্বের অংশীদারদের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছি। পরিস্থিতির যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা তা অব্যাহত রাখবো।’
ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের অপ্রয়োজনীয় যে কোনো গতিবিধি সীমিত করার বিষয়ে সতর্ক করেছে। এর আগে, ব্লিঙ্কেন নাইজার সরকারকে উৎখাত করার দাবি করা সৈন্যদের সতর্ক করেছিলেন।
প্রেসিডেন্ট গার্ডের অসন্তুষ্ট সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং দাবি করেছে যে, তারা এই শাসনের অবসান ঘটিয়েছে।
উল্লেখ্য, আলোচনা ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ২০২১ সালের এপ্রিল থেকে ক্ষমতায় থাকা বাজোমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ড সদস্যরা আটক করে রেখেছে। তবে অনেক বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
