বাংলাখবর
নজিরবিহীন তাপমাত্রায় বিপর্যস্ত ইরানে দুদিনের সরকারি ছুটি ঘোষণা
বাংলা খবর ডেস্ক : বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নজিরবিহীন তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় ইরানে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে আগামী বুধবার ও বৃহস্পতিবার সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। এই সময় দেশটির জ্যেষ্ঠ নাগরিক ও অসুস্থ লোকজনকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি এই ছুটির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোয় সরকার দেশজুড়ে দুদিনের ছুটি ঘোষণা করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতিমধ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে চলতি সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় ইরানের সরকারি-বেসরকারি সব হাসপাতাল উচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রার এমন প্রভাব পড়ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন।
সূত্র: রয়টার্স, তাসনিম।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
