বাংলাখবর
দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি নড়বড়ে হওয়া উচিৎ নয়: শি জিনপিং
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলা উচিৎ নয়। চিরতরে ন্যায়বিচারের অনুপস্থিত থাকাটাও অনুচিৎ। একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি ইচ্ছামতো নড়বড়ে হয়ে যাবে, এটা ঠিক নয়।
বৃহস্পতিবার চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শি জিনপিং। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শি বলেন, উন্নয়নের বিস্তৃত সম্ভাবনাময় ভূমি হচ্ছে মধ্যপ্রাচ্য। তবে চলমান যুদ্ধের কারণে এ অঞ্চলের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যুদ্ধের কারণে এ অঞ্চলের মানুষ সীমাহীন কষ্টের শিকার হচ্ছে।
তিনি বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে চীন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আমরা জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বিস্তৃত ও কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তাদের অন্তর্ভুক্তি সমর্থন করি।
গাজায় মানবিক সঙ্কট কমাতে ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনে সহায়তা করতে চীন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সেইসাথে গাজায় জরুরি মানবিক সহায়তা দিতে জাতিসংঘের ত্রাণ সংস্থাকেও সহযোগিতা করার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট।
সূত্র: সিনহুয়া
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
