বাংলাখবর

দাবানলের মধ্যেই অস্ট্রেলিয়ায় আকস্মিক বন্যার সতর্কতা

বাংলা খবর ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বের ভিক্টোরিয়া প্রদেশের কিছু অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কর্তৃপক্ষ এখন বন্যার সতর্কতা জারি করেছে। ভারি বৃষ্টিপাতের কারণে আগুন কিছুটা কমে এলেও দক্ষিণ-পূর্ব প্রদেশের নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি অনুসারে, উত্তর-পূর্ব ভিক্টোরিয়ায় বুধবার বিকেলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

ওই অঞ্চলের প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে আগুন লেগেছিল। বৃষ্টিতে আগুন কিছুটা কমে এসেছে। ভিক্টোরিয়া স্টেট ইমার্জেন্সি সার্ভিসের প্রধান কর্মকর্তা (অপারেশন) টিম উইবুশের মতে, ওই এলাকা থেকে একজন কৃষককে উদ্ধার করা হয়েছে। তিনি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আটকা পড়েছিলেন।

দক্ষিণ-পূর্বের ভিক্টোরিয়া প্রদেশের কিছু অংশে ১৫০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। যা সেপ্টেম্বরে ওই এলাকার গড়ের প্রায় আট গুণ। আজও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন। 
উইবুশ আরো বলেছেন, ‘সৌভাগ্যবশত আমরা দাবানলের সময় বৃষ্টি দেখতে পেয়েছি।

কিন্তু এই বৃষ্টি পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আকস্মিক বন্যা বয়ে আনতে পারে। নদীতে পানি বেড়ে বন্যা হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমরা জোর দিয়ে বলতে পারব না কী হবে। তবে জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’ ভিক্টোরিয়া প্রদেশের আরো দুটি অংশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ।

তবে এই দাবানল আশপাশের বাসিন্দাদের তাৎক্ষণিক কোনো হুমকির মধ্যে ফেলবে না বলে আশা করা যায়।

এর আগে ভিক্টোরিয়া প্রদেশের গিপসল্যান্ড অঞ্চলের পূর্ব অংশে প্রবল বাতাসের কারণে মঙ্গলবার প্রায় ১৭ হাজার হেক্টর (৬৬ বর্গমাইল) এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে বলে জানিয়েছিল প্রাদেশিক দমকল কর্তৃপক্ষ। পরে এই সংস্থা সেখানে ৬৫০ জন দমকলকর্মী মোতায়েন করে। কান্ট্রি ফায়ার অথরিটি ভিক্টোরিয়ার চিফ অফিসার জেসন হেফারনান বলেছিলেন, ‘আজ খুব ভোরে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েছি। বেশ বড় আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। ... এটি বেশ কঠিন বলে মনে হচ্ছে, শুধু ব্যক্তিগত সম্পত্তিতেই আগুন জ্বলছে না, কিছু পাইন বাগানও জ্বলছে।’ অন্যদিকে তাসমানিয়া প্রদেশের বাস স্ট্রেইটজুড়ে ফ্লিন্ডার দ্বীপের উত্তর প্রান্তের বাসিন্দাদের দাবানল থেকে সরে যেতে বলা হয়েছে। মূলত ওই এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

সূত্র : আলজাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স