বাংলাখবর
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
বাংলা খবর ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে দূরে থাকার জন্য যাত্রী ও বিমান সংস্থাগুলোর প্রতি নতুন করে সতর্কবার্তা জারি করেছে ইয়েমেন্র হুতি গোষ্ঠী। শনিবার (১২ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এই বার্তা দেয় তারা। খবর রয়টার্সের।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসলামের পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনা এই সতর্কতার আওতামুক্ত থাকবে। তবে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশসীমা ‘আমাদের হামলার লক্ষ্যবস্তু এবং আমাদের বাহিনীর যুদ্ধের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে’।
জনসাধারণকে ‘এই সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেয়ার’ আহ্বান জানান সারি। তিনি দাবি করেন, ‘ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ ব্যর্থতার সম্পূর্ণ দায় সৌদি আরবকেই নিতে হবে।’ সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা চেয়ে আসছে সৌদি আরব।
সারি তার বক্তব্যের শেষে বলেন, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘বিমানবন্দরের পরিবর্তে বিমানবন্দর, অবরোধের পরিবর্তে অবরোধ এবং সংঘাতের পরিবর্তে সংঘাত’ নীতি অনুসরণ করা হবে।
ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি আরবের বিমান হামলা বৃদ্ধির প্রতিক্রিয়ায় পুরো সপ্তাহ জুড়েই সৌদির রাজধানীর প্রধান বিমানবন্দরে হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
চলতি সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তার অংশ হিসেবে বড় ধরনের এয়ার ক্যাম্পেইন শুরু করেছে সৌদি আরব। তারা ইয়েমেনে হুতিদের প্রায় দেড়শ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরবের বিমানবন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুতিরা।
এই বিভাগের আরও খবর
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদে...
২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে
২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে
‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’
‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’
দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে ৩০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে ৩০ হাজার পুলিশ মোতায়েন
শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই
শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই
ইসরায়েল থেকে সরছে ইউরোপ, বাড়ছে দিল্লির ঘনিষ্ঠতা
ইসরায়েল থেকে সরছে ইউরোপ, বাড়ছে দিল্লির ঘনিষ্ঠতা
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
উচ্চশিক্ষার খরচ ও সংকটের প্রতিবাদ, বেলজিয়ামে শতাধিক শিক্ষার্থী আটক
উচ্চশিক্ষার খরচ ও সংকটের প্রতিবাদ, বেলজিয়ামে শতাধিক শিক্ষার্থী আটক
সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত
সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক, দুই দিনে তৃতীয়বার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক, দুই দিনে তৃতীয়বার