বাংলাখবর

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

বাংলা খবর ডেস্ক : পরমাণু যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে ‘দ্য ল্যানসেট’-এর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে। এতে বলা হয়েছে, যদিও এমনটি ঘটার আশঙ্কা কম, তবুও এসব হুমকির কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

খবর দ্য গার্ডিয়ান ও এনডিটিভির। 
প্রতিবেদনটিতে এমন ১৭টি প্রধান ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যা আগামী ৭৫ বছরে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এর মধ্যে রয়েছে পরমাণু যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি, স্থূলতা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাস।

‘ল্যানসেট কমিশন অন টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং সেগুলোর মোকাবেলা করতে হবে সম্মিলিতভাবে।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই ঝুঁকি কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে সরকারগুলো এখনো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জৈব অস্ত্রসহ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার এবং পারমাণবিক দুর্ভিক্ষসহ পারমাণবিক সংঘাত আগামী ৭৫ বছরের মধ্যে বিলুপ্তির ঝুঁকি তৈরি করছে।

কমিশনটিতে ৩৫ জন বিশেষজ্ঞ রয়েছেন। এর ফলাফল জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হবে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে ক্ষতিকর জৈব অস্ত্র তৈরির কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার হতে পারে। এ ধরনের অস্ত্র লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং চরম পরিস্থিতিতে মানবজাতির অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিতে পারে।

কমিশনের সহ-সভাপতি এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন’-এর পরিচালক অধ্যাপক ক্রিস্টোফার মুরে বলেছেন, ‘নেতাদের নেওয়া আজকের সিদ্ধান্তগুলোই পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ও সুস্থতাকে গড়ে তুলবে।’

পরমাণু যুদ্ধও মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এর ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে বিপুল পরিমাণ কণা ছড়িয়ে পড়তে পারে, যা সূর্যালোককে বাধাগ্রস্ত করবে এবং খাদ্য উৎপাদনকে ব্যাহত করবে।

এর ফলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং মানুষের টিকে থাকা হুমকির মুখে পড়তে পারে।

‘দ্য ল্যানসেট’-এ প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত একটি সম্পাদকীয়তেও সতর্ক করা হয়েছে যে, এই হুমকিগুলো বাস্তবে রূপ নিলে তা মানবজাতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

পরমাণু যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ছাড়াও, কমিশন মানবস্বাস্থ্যের জন্য আরো ১৫টি বড় ধরনের ঝুঁকির কথা চিহ্নিত করেছে।

এই বিভাগের আরও খবর

যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের

যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদে...

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে
২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে ৩০ হাজার পুলিশ মোতায়েন

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই

ইসরায়েল থেকে সরছে ইউরোপ, বাড়ছে দিল্লির ঘনিষ্ঠতা

ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

উচ্চশিক্ষার খরচ ও সংকটের প্রতিবাদ, বেলজিয়ামে শতাধিক শিক্ষার্থী আটক

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক, দুই দিনে তৃতীয়বার