বাংলাখবর
জার্মানিতে পুষ্টিকর খাবার কেনার সক্ষমতা কমছে
বাংলা খবর ডেস্ক : পরিসংখ্যান বলছে, মাছ, মাংস বা দামি সবজি কেনার সামর্থ্য হারিয়েছেন অনেক জার্মান। আর্থিক অনটনের কারণে সিঙ্গেল প্যারেন্ট, অর্থাৎ বাবা বা মা একা সন্তান লালন-পালন করেন, এমন পরিবারগুলোর পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য সবচেয়ে কম।
জার্মানির ১১ শতাংশেরও বেশি মানুষ প্রতি দুই দিনেও ভালো, পুষ্টিযুক্ত খাবার খেতে পারে না। নতুন পরিসংখ্যান বলছে, প্রতি দুই দিনেও জার্মানদের মধ্যে অনেকে মাছ, মাংস বা দামি সবজি কিনতে পারেন না।
২০২২ সালের তথ্যের ভিত্তিতে জার্মান বাণিজ্য বিষয়ক সংবাদ সংস্থা ডয়েচল্যান্ড সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে। ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের বরাত দিয়ে তারা জানায়, এখন জার্মানির ১১ দশমিক ৪ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার কিনতে পারেন না। আগের বছরের চেয়ে এমন মানুষ অনেক বেড়েছে বলেও জানিয়েছে তারা।
প্রতিবেদনে আরো বলা হয়, জার্মানির অন্তত ১৯ দশমিক ৩ শতাংশ সিঙ্গেল প্যারেন্টের প্রতি দিন পুষ্টিযুক্ত খাবার কেনার সামর্থ্য নেই। ২০২১ সালে এমন সিঙ্গেল প্যারেন্ট ২.৬% কম ছিল। প্রতিক্রিয়া এই তথ্য জানতে চাওয়ার আবেদন করেছিল জার্মানির বামপন্থি দল ডি লিংকে। দলের সংসদীয় নেতা ডিটমার বার্টশ খাদ্যপণ্যের ঊর্ধ্বগামী দাম থামাতে বিফল হবার জন্য সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, সুপারমার্কেটগুলি ঠকানোর বাজার হয়ে দাঁড়িয়েছে। যত বেশি দাম, তত বেশি কেচাপ মাখানো পাস্তা। সরকারের কাছে তার অনুরোধ, সুপারমার্কেটগুলির দাম নিয়ন্ত্রণ করতে সাময়িকভাবে জরুরি খাদ্যপণ্যে সেলস ট্যাক্স স্থগিত রাখা হোক।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
