বাংলাখবর
জাবালিয়া শরণার্থী শিবিরে ফের ইসরায়েলি হামলা, নিহত ৯০
বাংলা খবর, ডেস্ক : অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। এর আগেও শরণার্থী শিবিরটিতে হামলা চালিয়েছিল দখলদার দেশটি।
ইসরায়েলি বাহিনীর হামলায় আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ার একটি মেডিকেল ভবনেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববারের হামলায় জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে ‘সম্পূর্ণ ভীতিকর দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে এবং কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে।
ক্ষুধার্ত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে পানি এবং খাবার পেতে সাহায্য ট্রাক লুট করছে।
গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
