বাংলাখবর

চীনে হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু

বাংলা খবর ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি চ্যাংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এ আগুন লাগে। রয়টার্স, সিএনএন, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা যান।

উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স