বাংলাখবর
চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার হিকভিশনের
বাংলা খবর ডেস্ক : চীনের বৃহৎ এক নজরদারি প্রযুক্তি কোম্পানি হিকভিশন চীনা গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে এ ধরণের প্রযুক্তি অন্য নামে বিক্রির মাধ্যমে হিকভিশন চীনা গুপ্তচরবৃত্তিতে সহায়তা করে বলে সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের এক দলিলে অভিযোগ করা হয়।
বিবিসির প্রশ্নের উত্তরে হিকভিশন এরকম কাজে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে। তবে তারা চীনা ইন্টেলিজেন্স সংস্থার সঙ্গে কাজ করে কীনা, সেই প্রশ্নের উত্তর দেয়নি। হিকভিশন বিশ্বের নজরদারি প্রযুক্তির ক্যামেরার সবচেয়ে বড় কোম্পানি এবং তাদের সঙ্গে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
হিকভিশন তাদের পণ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রির জন্য দেয়, যারা আবার এগুলো বিভিন্ন দেশের সরকার এবং কোম্পানির কাছে বিক্রি করে। এই বিক্রেতারা অনেক সময় তাদের পণ্যের ‘রি-ব্রান্ডিং’ করে, যে প্রক্রিয়াটিকে ‘হোয়াইট লেবেলিং’ বলে বর্ণনা করা হয়। যদিও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই ‘হোয়াইট লেবেলিং’ বেশ প্রচলিত, তারপরও হিকভিশনের এ ধরণের কাজ তীব্র মনোযোগের কেন্দ্রে আসে চীনা রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক এবং উইঘুর মুসলিমদের ওপর নজরদারিতে তাদের ক্যামেরা ব্যবহারের কারণে।
যুক্তরাষ্ট্র সরকার এর আগে হিকভিশনের পণ্য তাদের সরকারি সাপ্লাই চেইনে নিষিদ্ধ করেছিল। কিন্তু গত বছরের নভেম্বরে সরকার এক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেয় এবং পুরো দেশজুড়েই হিকভিশনের পণ্য নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র সরকার এক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্র সরকারের ফাঁস হওয়া এক দলিলে বিবিসি দেখতে পেয়েছে, হিকভিশনকে ‘চীনা ইন্টেলিজেন্স সংস্থার সঙ্গে যুক্ত’ একটি প্রতিষ্ঠান বলে বর্ণনা করা হয়েছে। এতে আরও বলা হয়, হিকভিশন যাদের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে, তাদেরকে ব্যবহার করে ভিন্ন পরিচয়ে যুক্তরাষ্ট্রের সরকারী প্রতিষ্ঠানে পণ্য সরবরাহকারীদের কাছে তাদের প্রযুক্তি বিক্রি করছে।
ফাঁস হওয়া দলিলে আরও বলা হয়, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে বেইজিং এর জন্য তথ্য পাচারের নানা ‘বাহক’ তৈরি হচ্ছে। এতে আরও দাবি করা হয়, গত জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের সরকারী ক্রেতাদের কাছে হিকভিশনের প্রযুক্তি ভিন্ন নামে পাওয়া যাচ্ছিল। বিবিসির এক প্রশ্নের জবাবে হিকভিশনের এক মুখপাত্র জানান, “তারা ব্যবসা চালানোর জন্য আইন ভঙ্গ করেনি, এখনো করছে না বা ভবিষ্যতেও করবে না।
হিকভিশন বলেছে, তাদের প্রযুক্তি ‘হোয়াইট লেবেলিং’ বা ভিন্ন নামে বা ব্রান্ডে বিক্রির বিরুদ্ধে তাদের সুস্পষ্ট নীতি এবং অবস্থান অনেকদিন ধরেই কার্যকর আছে। কোম্পানিটি বলছে, তারা বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করছে যাতে তাদের পণ্য সরকারী সাপ্লাই চেইনের বাইরে থাকে, এবং যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের ক্যামেরা যেন কখনোই নিয়ম ভেঙ্গে বিক্রি করা না হয়। তবে চীনা গুপ্তচর সংস্থার সঙ্গে হিকভিশনের সম্পর্ক আছে কিনা, এবং গ্রাহকদের তথ্য তারা এই গুপ্তচর সংস্থার কাছে পাচার করে কিনা, সে প্রশ্নের কোন উত্তর এই মুখপাত্র দেননি। সূত্র: বিবিসি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
