বাংলাখবর
গুপ্তহত্যার ঝুঁকিতে ক্রাউন প্রিন্স সালমান
বাংলা খবর ডেস্ক : দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পোলিটিকো জানিয়েছে, জীবন নিয়ে শঙ্কায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সালমান নিজেই জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাতে পোলিটিকো জানিয়েছে, সালমান এ বিষয়টি নিয়ে কথা বলেছেন— কারণ তার মতে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।
একটি বৈঠকে সালমান মার্কিন কর্মকর্তাদের মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথা উল্লেখ করেন। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর ১৯৮১ সালে আনোয়ার সাদাত গুপ্তহত্যার শিকার হন।
তবে ঝুঁকি শর্তেও ইসরায়েলর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন প্রিন্স সালমান। কারণ এ বিষয়টিকে সৌদি আরবের ভবিষ্যত হিসেবে দেখেন তিনি। যদিও দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে এখনো আপত্তি জানিয়ে আসছে।
গত বছর ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার দ্বারপ্রান্তে ছিল সৌদি। ঠিক তখনই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর সৌদি নিজের অবস্থান পরিবর্তন করে। দেশটি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি তারা ইসরায়েল-সৌদি সম্পর্ক চায় তাহলে সবার আগে অবশ্যই আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। নয়ত তাদের পক্ষে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে না।
সূত্র: পোলিটিকো
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
