বাংলাখবর
গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাল জি-৭
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ও জরুরি ত্রাণসহায়তা পৌঁছানো, বেসামরিক মানুষের চলাচল ও (হামাসের কাছে) জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য একটি পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭।
জাপানের রাজধানী টোকিওতে জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন থেকে আজ বুধবার যৌথ বিবৃতি দিয়ে এ আহ্বান জানানো হয়েছে।
তবে টোকিওতে দুই দিনের এ সম্মেলন শেষে জোটের পক্ষে সাধারণ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি। একই সঙ্গে জোটের পক্ষে আরও বলা হয়েছে, ইসরাইলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে।
জি-৭ এর সাত সদস্য দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান।
যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক সংকটের দ্রুত অবনতির বিষয়টি সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা জোর দিচ্ছি। আমরা মানবিক দিক বিবেচনায় সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির পক্ষে। একই সঙ্গে (গাজায়) জরুরি ত্রাণসহায়তা পৌঁছানো, বেসামরিক মানুষের চলাচল ও (হামাসের কাছে) জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য একটি পথ (করিডর) তৈরি করার পক্ষে।
জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয়েও জোর দেন। তারা বলেন, আন্তর্জাতিক আইন মেনে দেশ ও দেশের মানুষকে রক্ষায় ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। যাতে ৭ অক্টোবর হামাস ইসরাইলে যেভাবে হামলা চালিয়েছে, তার যেন পুনরাবৃত্তি না ঘটে।
পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন হামাসকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য আর কোনো পদক্ষেপ না নেয়। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য নিজেদের প্রভাব কাজে লাগায়।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এক মাসে গাজায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। গৃহহীন প্রায় ১৫ লাখ। ইসরাইলি হামলা থেকে ঘরবাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির- কিছুই বাদ যাচ্ছে না।
বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানাচ্ছে; কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবর যুদ্ধবিরতির দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
