বাংলাখবর

গাজার পর লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

বাংলা খবর ডেস্ক  : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলার পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলি বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামক অভিযানের মাধ্যমে গাজায় বিমান হামলা চালায়।

 

হামলার পর গাজা ভূখণ্ডজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর দুই দফায় হামলা চলানোর জেরে ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার গভীর রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। আর গাজায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এখন ‘লেবাননে হামলা’ করছে।

 

আল জাজিরা বলছে, ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার ভোর ৪টা ৭ মিনিটে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে। সেখানে তারা জানায়, ইসরায়েল ‘বর্তমানে লেবাননে হামলা চালাচ্ছে’। এছাড়া লেবাননের একটি টিভি স্টেশন দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী টায়রে একটি শরণার্থী শিবিরের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে।

 

এর আগে ইসরায়েলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতি প্রকাশ করার পর কয়েক ঘণ্টা পর গাজায় ইসরায়েলি হামলার ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তার দেশের শত্রুদের ‘যেকোনও আগ্রাসনের মূল্য চোকাতে হবে’।

 

অবশ্য লেবানন বা গাজায় ইসরায়েলি হামলার পরও সেখানে নিহত বা আহত হওয়ার কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

 

এর আগে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর দুই দফায় হামলা চালায় ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস চলার মধ্যেই টানা দুই রাতে এই হামলার ঘটনা ঘটে।

 

এছাড়া মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের সমগ্র পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হওয়াসহ বহু ফিলিস্তিনি আহত হন। আর এর জেরেই গাজা ও লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার ঘটে।

 

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার লেবানন থেকে ৩৪টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ২৫টি বাধা দেওয়া হয়েছে এবং কমপক্ষে চারটি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হেনেছে।

 

আল জাজিরা বলছে, গত এক বছরের মধ্যে লেবানন থেকে ইসরায়েলের দিকে এই প্রথম রকেট নিক্ষেপ করা হয় এবং ২০০৬ সালে সশস্ত্র হিজবুল্লাহ বাহিনীর সাথে ইসরায়েলের ৩৪ দিনব্যাপী যুদ্ধের পর এবারই ইসরায়েল অভিমুখে এতো বেশি রকেট নিক্ষেপের ঘটনা ঘটল।

 

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘(ইসরায়েলের সামরিক বাহিনী) হামাসকে লেবাননের মধ্যে থেকে কাজ করতে দেবে না এবং লেবাননের অন্তর্গত অঞ্চল থেকে নিক্ষেপ করা প্রতিটি গোলা বা রকেটের জন্য লেবানন রাষ্ট্রকেই দায়ী বলে বিবেচনা করা হবে।’

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স