বাংলাখবর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
বাংলা খবর ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর ৬ মাস ব্যাপী চলমান হামলায় যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে তা অপসারণে অন্তত ১৪ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
শুক্রবার (২৬ এপ্রিল) জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মার এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২৩ লাখ জনসংখ্যার পুরো উপত্যকা। সেখানে ক্ষতিগ্রস্ত না হওয়া ভবনের সংখ্যা খুবই কম। ইসরায়েলের হামলায় সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটি একটি ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ গৃহহীন ও ক্ষুধার্ত অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে বয়ে বেড়াচ্ছেন নানা রোগব্যাধী। অনেকে রয়েছেন বিভিন্ন রোগের ঝুঁকিতে।
পেহর লোধাম্মার জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলায় ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে অন্তত ৩ কোটি ৭০ লাখ ধ্বংসস্তূপ জমা হয়েছে।
তিনি বলেন, আমরা জানি ছুড়ে মারা বোমা, গুলি ও গোলাবারুদের অন্তত ১০ শতাংশ ব্যর্থ হয়। গাজায় ইসরায়েলি হামলায় এসব অবিস্ফোরিত অস্ত্রের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। ধারণা করা হচ্ছে, যদি ১০০ ট্রাক ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হয়, তবে এসব অবিস্ফোরিত অস্ত্র ও ভবনগুলোর ধ্বংসাবশেষ পরিষ্কার করতে অন্তত ১৪ বছর সময় লাগতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৩০৫ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৭ হাজার ২৯৩ জন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
