বাংলাখবর
গাজার ক্ষুধার্ত মানুষ ও রোজা নিয়ে ফরাসি ম্যাগাজিনের ব্যঙ্গ কার্টুন
বাংলা খবর ডেস্ক : ফরাসি ম্যাগাজিন লিবারেসিউন পবিত্র রমজান মাসে গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে। বর্ণবাদী এই ফরাসি ম্যাগাজিনের ওই কার্টুনে দেখানো হয়েছে এক ফিলিস্তিনি নারীর পাশে বসে রয়েছে তার শিশু। ক্ষুধার কষ্টে তার জিভ বেরিয়ে এসেছে।
অন্যদিকে এক ক্ষুব্ধ ফিলিস্তিনি পুরুষ কয়েকটি ইঁদুরের পেছনে ছুটছেন যাদের মুখে রয়েছে হাড়। ওই পুরুষের মুখ থেকে লালা ঝরছে। এই পুরুষ চেষ্টা করছেন ইঁদুরগুলোর মুখ থেকে হাড়গুলো সংগ্রহ করতে। কিন্তু ওই ফিলিস্তিনি নারী পুরুষটিকে বলছেন সূর্যাস্তের আগে এই কাজ করো না। অর্থাৎ মাগরিবের আজান বা সূর্যাস্তের সময় ইফতার শুরু হবে।
ফরাসি ম্যাগাজিন লিবারেসিউন-এর প্রধান সম্পাদক দাউ এলফোন অতীতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন। ইসলাম-বিদ্বেষী ও বর্ণবাদী এই ম্যাগাজিনের মালিক প্যাট্রিক ড্যারহি একজন ফরাসি-ইসরাইলি ধনকুবের তথা শত শত কোটি ডলার সম্পদের অধিকারী।
বিশ্লেষকরা বলছেন, এই কার্টুন ফ্রান্সে ইসলাম-বিদ্বেষ ও ইসলাম-আতঙ্ক ছড়ানোর একটি দৃষ্টান্ত। অনেকে মনে করছেন, পাশ্চাত্য মুসলমান ও ইসলামের বিষয়গুলোতে নানা ধরনের দ্বিমুখী নীতি বা কপটতার চর্চা করছে। ফ্রান্সসহ পশ্চিমা অনেক দেশে হিজাবসহ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা-বিরোধী নানা আইন এবং মুসলমানদের ওপর নানা কঠোরতা আরোপ ক্রমেই জোরদার করা হয়েছে।
গাজাবাসীর ওপর ইহুদিবাদী বর্বরতা ও গণহত্যা যখন সব ধর্মের অনুসারী বিশ্ব-জনমতকে গভীরভাবে ব্যথা-ভারাক্রান্ত করছে তখন ক্ষুধার্ত গাজাবাসীকে নিয়ে পরিহাস ও রমজানের রোজার প্রতি কটাক্ষ পাশ্চাত্য ও ইহুদিবাদী চক্রের দোসরদের পাশবিক চেহারাকে আবারও স্পষ্ট করল।
সূত্র: আরব নিউজ, পার্স টুডে ও মিডল ইস্ট মনিটর
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
