বাংলাখবর

গাজাবাসীকে জয় উৎসর্গ করলেন ব্রিটিশ এমপি

বাংলা খবর ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ব্রিটেনের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে নিরুঙ্কুশ জয় পেয়েছেন ব্রিটেনের প্রবীণ বামপন্থি নেতা জর্জ গ্যালোওয়ে । নির্বাচিত হওয়ার পরই নিজের জয় গাজাবাসীকে উৎসর্গ করেছেন তিনি।

উত্তর ইংলিশ শহর রচডেল থেকে নাটকীয় জয়ের পর গ্যালোওয়ে তার বিজয়ী বক্তৃতায় লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার এবং প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সমালোচনা করেন। ‘কেয়ার স্টারমার, এটি গাজার জন্য,’ তিনি বলেছিলেন, ‘অধিকৃত গাজায়, গাজা উপত্যকায় বর্তমানে চলমান বিপর্যয়কে সক্ষম, উৎসাহিত এবং সহায়তা দেয়ার ক্ষেত্রে আপনারা যে ভূমিকা পালন করেছেন তার জন্য আপনাদের উচ্চ মূল্য দিতে হবে।’

রচডেলের শহরের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন জর্জ। এই দলের হয়ে তিনিই প্রথম প্রার্থী যিনি এমপি হিসেবে সংসদে পা রাখবেন। অবশ্য জর্জ এবার নিয়ে সাতবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তবে তখন অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

উপনির্বাচনে ৩৯ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। জর্জ ১২ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেভিড টুলি ৬ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তবে ইসরাইল নিয়ে মন্তব্য করে লেবার পার্টির সমর্থন হারানো আজহার আলী চতুর্থ হয়েছেন।

গত মাসে রচডেল শহরের লেবার পার্টির এমপি টনি লয়েড মারা গেলে এই আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচন সামনে রেখে মুসলিম ভোটার টানতে ফিলিস্তিনিদের পক্ষে প্রচার চালান জর্জ। শুধু প্রচারই নয়, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স