বাংলাখবর

খেলা দেখতে গিয়ে ঝরে গেল ১২ প্রাণ

বাংলা খবর ডেস্ক : ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধন হয়েছে শুক্রবার (২৫ আগস্ট)। আফ্রিকার দেশ মাদাগাস্কারে বসছে এবারের আসর। আর এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন দর্শক।

আফ্রিকার দেশটির রাজধানী আন্তানানারিভোর মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটে। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে অতিরিক্ত ভিড় থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এবারই প্রথম নয় এই টুর্নামেন্টের সময় এমন দুর্ঘটনার। এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল।

১৯৭৭ সাল থেকে চালু হয় ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস টুর্নামেন্টটি। প্রতি চার বছর পরপর বসে টুর্নামেন্টের আসর।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স