বাংলাখবর
কেরালায় পর্যটকবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু
বাংলা খবর ডেস্ক : ভারতের কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে এনডিটিভি।
রবিবার (৭ মে) সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ৩০ জন আরোহী ছিলেন।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, কমপক্ষে ২০ জন মারা গেছে এবং চলমান স্কুল ছুটির মধ্যে তারা যাত্রা করতে এসেছিলেন। তিনি পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানে সমন্বয় করছেন।
পিটিআইকে ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকার নিচে আরো লোকজন আটকে থাকতে পারে। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। তবে কী কারণে ঘটেছে, এখনো জানা যায়নি। পুলিশ এটি তদন্ত করবে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
