বাংলাখবর

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩

বাংলা খবর ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১২৩ জনে পৌঁছেছে। আটকা পড়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকা মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত তিন দফা এ ভূমিধস হয়। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়।

বিবিসি বলছে, শতাধিক মানুষএখনও ধসে পড়া মাটির নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। কিন্তু প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

কেরালা রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তা ভি ভেনু গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত খারাপ। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’

কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে ২০০ জনেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় হাসপাতালগুলো অন্তত ১২৯ জন আহতের চিকিৎসাসেবা দিচ্ছে। এখনও পর্যন্ত আড়াইশ জনকে উদ্ধার শিবিরে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিধসে শত শত মানুষ আটকা পড়েছে। তবে ঠিক কতসংখ্যক মানুষ আটকা পড়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে সরকারি সব সংস্থার সদস্য কাজ করছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন নরেন্দ্র মোদি। ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স