বাংলাখবর
কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাংক’
বাংলাখবর ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্যাংক ক্রেডিট সুইস। খবর: সিএনএন’র।
গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা যায়। পরদিন বৃহস্পতিবার ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) গত শুক্রবার বন্ধ করে দেয় দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ব্যাংকটি বিশেষত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণ দিত। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিতে পড়াটা বৈশ্বিক ব্যাংক খাতের জন্য ভাল খবর নয়।
১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক ক্রেডিট সুইস সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ বহুবিধ অভিযোগের সম্মুখীন হচ্ছে। ২০২১ সালে লোকসান হয় এবং ২০২২ সালে এসে ২০০৮ সালের মন্দাপরবর্তী সবচেয়ে বাজে অবস্থায় চলে যায় ব্যাংকটি। ২০২৪ সাল নাগাদ লাভজনকও হয়ে উঠতে পারবে না বলে পূর্বাভাস রয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
