বাংলাখবর
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ৮ জনের মরদেহ উদ্ধার
বাংলা খবর ডেস্ক : কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমিতে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ছয়টি এবং শুক্রবারে দুটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ মধ্যে ৩ বছরের কম বয়সী এক শিশুও রয়েছে। খবর: বিবিসি
পুলিশ জানায়, সীমান্তবর্তী নদী সেন্ট লরেন্সের পাশে একটি উল্টে যাওয়া নৌকার পাশে মরদেহগুলোকে পাওয়া গেছে। পুলিশ প্রধান জানায়, মৃত্যুর কারণ জানতে তাদের অনুসন্ধান চলছে। সেই সাথে পলাতক নৌকার মাঝিকে খুঁজতে চলছে অভিযান।
আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত।
স্থানীয় পুলিশের উপপ্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা সত্যি হৃদয়বিদারক।
অভিবাসীদের অ্যাকওয়েসনে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ৪৮টি পারাপারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লি অ্যান ও’ব্রায়েন। তিনি বলেছেন, দুই দেশের এই সীমান্তে সেন্ট লরেন্স নদী রয়েছে। নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের পাড়ে পৌঁছার পর তারা গাড়িতে করে নিউইয়র্কে যান।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
