বাংলাখবর

কলের পানিতে মস্তিষ্কখেকো অ্যামিবা! জটিল রোগে আক্রান্ত ফ্লোরিডার বাসিন্দা

অনলাইন ডেস্ক : কল খুলে মুখ ধুচ্ছিলেন ফ্লোরিডার এক ব্যক্তি। এমনই সময়ে তার নিজের অজান্তেই ঘটে গেল বিপদ। শরীরে ঢুকে গেল অ্যামিবা! হ্যাঁ, ঠিকই ধরেছেন। ছোটবেলায় স্কুলের বিজ্ঞান বইতে পড়া এককোষী প্রাণী অ্যামিবার কথাই বলা হচ্ছে। সেই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে সংক্রমণ বাঁধিয়েছে। জটিল রোগে আক্রান্ত ফ্লোরিডার ওই ব্যক্তি। কিন্তু প্রাণীটি কীভাবে মানবশরীরে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গবেষকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।

গত বৃহস্পতিবার ফ্লোরিডার শার্লট কাউন্টি স্বাস্থ্য বিভাগে চিকিৎসা করাতে যান ওই ব্যক্তি। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, মস্তিষ্কখেকো অ্যামিবা যা নাইগ্লেরিয়া ফাউলেরি নামে পরিচিত, তা বাসা বেঁধেছে ব্যক্তির শরীরে। তবে এই অ্যামিবা একমাত্র মানুষের নাকের মধ্যে দিয়েই শরীরে ঢুকতে পারে বলে জানিয়েছেন তারা। সেক্ষেত্রে পানিতে ঝাঁপ দিলে কিংবা সাঁতারের সময় সংক্রমণের আশঙ্কা। কিন্তু কলের পানিতে যদি অ্যামিবার অস্তিত্ব থাকে, তাহলেই তা সংক্রমণ ঘটাল কীভাবে? সেই প্রশ্ন উঠেছে।

মার্কিন স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ৩১ টি এই জাতীয় সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আক্রান্ত মানুষের মধ্যে হালকা জ্বর, বমিভাব, মাথাযন্ত্রণা, ভারসাম্যহীনতার মতো সমস্যা দেখা যায়। কখনও কখনও হ্যালুসিয়েশনও হয়। জানা গিয়েছে, অ্যামিবাটি নাকের মধ্যে দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কের কোষে আঘাত করে। তারপরই তা মানুষকে অসুস্থ করে ফেলে। সেই সময় সে কুরে কুরে খেতে থাকে মস্তিষ্কের কোষ। ৯৭ শতাংশ কেসই মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় বলে জানিয়েছেন গবেষকরা। তবে বিভিন্ন রকমের প্রয়োজনীয় ওষুধের একটা মিশ্রণ তৈরি করে চিকিৎসা হলে অনেক ক্ষেত্রে অ্যামিবাকে কাবু করা সম্ভব।

আপাতত ফ্লোরিডার ব্যক্তির আক্রান্ত হওয়ার ঘটনা গবেষণায় অন্য মাত্রা যোগ করছে। কলের পানি থেকে কিংবা মুখ ধুলেও কি অ্যামিবা শরীরে প্রবেশ করছে? সেটাই ভাবাচ্ছে। স্থানীয় প্রশাসন কলেন পানি নিয়ে সতর্কতা জারি করেছে। সূত্র: রয়টার্স।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স