বাংলাখবর

এবার আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা আরএসএফের

বাংলা খবর ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে গত সাত মাসে শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

গতকাল সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসিতে করা মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তারা প্রায় সবাই নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন এবং আমাদের সবার এমন একটি ধারণা পোষণ করার মতো যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে যে এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং অনেক সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

আরএসএফের সহকারী পরিচালক অ্যান্টোনিও বার্নার্ড এএফপিকে বলেন, ‘জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং সংঘাত-সংঘর্ষের সময় এই অধিকার জরুরি হয়ে ওঠে। তাই সাংবাদিক হত্যা কেবল সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এটি জনগণের তথ্য লাভের অধিকারের ওপর আঘাত হানা।’

সাংবাদিকদের অপর আন্তর্জাতিক সংস্থা নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সঙ্গে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার অভিযোগে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, এবং হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই আবেদন করেছেন তিনি।

তার এই অভিযোগ অবশ্য পুরেপুরি প্রত্যাখ্যান হয়েছে হামাস এবং ইসরায়েল উভয়ই। যুক্তরাষ্ট্রও এ ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে।

এই নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে মামলা করল আরএসএফ।

সূত্র : এএফপি
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স