বাংলাখবর

উত্তাল সুদান, নিহত বেড়ে ৫৬

বাংলা খবর ডেস্ক : ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাতে উত্তাল সুদান। আজ রোববারও দেশটিতে সংঘর্ষ অব্যাহত। বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুই বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক লোকও আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের নিজের কর্তৃত্ব বজায় রাখতে সেনাবাহিনী রোববারও রাজধানী খার্তুমের কাছে আধা সামরিক বাহিনীর এক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, খার্তুম সংলগ্ন ওমডুরম্যান শহরে আরএসএফের ঘাঁটিতে হামলা চালিয়েছে সেনাবাহিনী।

রোববার সকালেও প্রত্যক্ষদর্শীরা খার্তুম, ওমডুমম্যান এবং বাহরিতে আর্টিলারির গুলিবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ ছাড়া সুদানের বন্দর শহরেও গুলির শব্দ শোনা গেছে। পূর্বে এ শহরটিতে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।

সুদানের ডক্টরস ইউনিয়ন বলছে, গতকাল শনিবার থেকে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৫৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৯৫ জন। এদের মধ্যে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

এদিকে আরএসএফ দাবি করেছে, তারা প্রেসিডেন্টের প্রাসাদ, আর্মি প্রধানের বাসভবন, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন এবং খার্তুমে বিমানবন্দন দখলে নিয়েছেন। তবে দেশটির সেনাবাহিনী এসব দাবি প্রত্যাখ্যান করেছে।

সুদানের বিমানবাহিনী দেশটির নাগরিকদের ঘরের ভেতর অবস্থান করতে আহ্বান জানিয়েছে। রোববার খার্তুম রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীজুড়েই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টিভি ফুটেজে বিভিন্ন জেলায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সামরিক বিমান শহরের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। এ ছাড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি রাস্তায় ক্যানন ও সাঁজোয়া যান দেখেছেন এবং সেনা এবং আরএসএফ বাহিনীর সদর দপ্তরের কাছে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তেহ আল-বুরহান আল-জাজিরা টিভিকে বলেছেন, আরএসএফের পিছু হটা উচিৎ। তারা যদি জ্ঞানী হয় তাহলে তারা খার্তুম থেকে তাদের সেনা সরিয়ে নেবে। কিন্তু যদি তারা তা না করে তাহলে খার্তুমসহ অন্যান্য জায়গায় আমাদের সেনা মোতায়েন করব।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স