বাংলাখবর
ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বড় বিক্ষোভ
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটিতে নতুন নির্বাচন দেওয়া এবং গাজায় বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে স্থানীয় সময় গত শনিবার এ বিক্ষোভে আনুমানিক দেড় লাখ ইসরায়েলি অংশ নেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকারবিরোধী প্রতিবাদ সংগঠন হফশি ইসরায়েল। খবর আল-জাজিরার।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর নেতানিয়াহুর শুরু করা গাজা যুদ্ধ ৯ মাসে গড়িয়েছে। ওই দিন হামাসের হামলা ঠেকাতে না পারা, বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থতা, যুদ্ধ টেনে নেওয়াসহ বিভিন্ন কারণে সাপ্তাহিক ভিত্তিতে এখন ইসরায়েলের শহরগুলোতে বড় বিক্ষোভ হয়ে আসছে। এর মধ্যে শনিবার ইসরায়েলের বৃহত্তম শহরটিতে ওই বিক্ষোভে অনেকে ‘অপরাধমন্ত্রী’ এবং ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। নেতানিয়াহুর অধীনে দেশটির গণতন্ত্রের মৃত্যু হয়েছে- প্রতীকীভাবে দেখাতে কিছু বিক্ষোভকারী লাল রঙ মেখে শহরের ডেমোক্রেসি স্কয়ারে শুয়ে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া ঠিকাদার শাই এরেল বলেন, ‘আমি এখানে আছি কারণ, আমি আমার নাতির ভবিষ্যৎ নিয়ে ভীত। আমরা যদি বের না হই এবং ভয়ঙ্কর এ সরকারের হাত থেকে মুক্তি না পাই তাহলে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘নেসেটের সবাই প্রতারক... আমি নিশ্চয় তাদের কাউকে একটি কিন্ডারগার্টেনের নিরাপত্তা দিতে পাঠাবো না।’
জনতার উদ্দেশে ভাষণে ইসরায়েলের অভ্যন্তরীণ শিন বেত নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ইউভাল দিসকিন নেতানিয়াহুকে দেশটির ‘সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’ বলে নিন্দা করেন।
পেশার ট্যুর গাইড ৫০ বছরের ইয়োরাম জানান, প্রতি সপ্তাহান্তে বিক্ষোভে আসেন তিনি। নেতানিয়াহুর কারণে ইসরায়েলে নির্বাচন দরকার। তিনি বলেন, ‘আমি আশা করি, বর্তমান সরকারের পতন ঘটবে। আর আমরা যদি ২০২৬ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করে বসে থাকি, তাহলে সেটা আর গণতান্ত্রিক কোনো নির্বাচন হবে না।’
বিক্ষোভকারীদের অনেকে দেশটির ডানপন্থী জোটের প্রতি হতাশা প্রকাশ করেন। তাদের ভাষ্য, নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গাভি এবং অন্যান্য অতি-ডানপন্থী আলট্রান্যাশনালিস্টরা গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করে দেশটির নিরাপত্তা ও বন্দীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
এদিকে শনিবার রাতে তেল আবিবের রাজপথে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
