বাংলাখবর

ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল করল ৭ এয়ারলাইন্স

বাংলা খবর ডেস্ক : ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাত এয়ারলাইন্স। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ বৃহস্পতিবার (১ আগস্ট) এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া ইসরায়েলে পরবর্তী সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জার্মানির লুফথানসার একটি বিমান ইসরায়েলের তেল আবিবে না গিয়ে সাইপ্রাসের লার্নাকাতে অবতরণ করে। বিমানটির ক্রুরা ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে অস্বীকৃতি জানানোয় এটি আর তেল আবিবে যায়নি।

চ্যানেল-১২ আরও জানিয়েছে, ফ্লাই দুবাই তাদের কিছু পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের বেন গুরিণ বিমানবন্দরে এখন ৭০ হাজার মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই ইসরায়েল ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ এসেছেন নিজেদের টিকেট ক্যান্সেল করতে। তাদের আশঙ্কা এখন ইসরায়েল ছেড়ে গেলে আগামী কয়েকদিন তারা ফিরতে পারবেন না।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গতকাল বুধবার হত্যা করে দখলদার ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে ঘটে এই কাপুরুষিত হামলা। এরপর ইরান হুমকি দেয় তারা হামলার প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিকল্পনা ঠিক করতে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানি কর্মকর্তারা। এ বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স