বাংলাখবর

ইরাকে বিমানঘাঁটিতে হামলা, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত

বাংলা খবর ডেস্ক : পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। তবে তাদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পাশাপাশি এ হামলায় এক ইরাকি সেনা সদস্যও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একদল সন্ত্রাসী গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে মার্কিন সেনাদের আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা করে।

মার্কিন ঘাঁটিতে এ হামলার দায় স্বীকার করেছে একটি দল, যারা নিজেদের ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স বলে দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে, যারা ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-অনুষঙ্গী সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই গোষ্ঠী মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে। সেই সঙ্গে তারা সাম্প্রতিক বছরগুলোয় আল আসাদ ঘাঁটিতেও বারবার হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী বলেছে, শনিবার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করে।

কর্মকর্তা বলছেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। গত ৭ অক্টোবরে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে বিভিন্ন মার্কিন অবস্থানে ধারাবাহিক হামলা শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স