বাংলাখবর
আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার
বিনোদন ডেস্ক : বলিউড তারকা আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে। পাঁচ লাখ রুপি মূল্যের অলংকার খোয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে চুরির ঘটনাটি মাস ছয়েক আগের। গেল জানুয়ারিতে আমিশার মুম্বাইয়ের চার্চগেটের বাড়ি থেকে হিরার বালা চুরি হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ রুপি। বালা খোয়া গেলেও তৎক্ষণাৎ মামলা করেননি আমিশা। কেননা গৃহ পারিচারিকা সীমাকে সন্দেহ করছিলেন নায়িকার মা।
একাধিকবার সীমাকে গয়না ফেরত দিতে বলা হয়। স্বীকার করতে বলা হয় চুরির দায়। এভাবে ৫-৬ মাস কেটে গেলেও সে পথে হাঁটেননি সীমা। এমতবস্থায় অভিনেত্রী আইনের শরণাপন্ন হন। মেরিন ড্রাইভ থানায় মামলা ঠুকে দেন তার মা আশা প্যাটেল।
এরইমধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন সীমা। অভিযোগ পেয়ে তদন্তে নামলে বীরার থেকে থেকে আটক হন গৃহ পারিচারিকা। শুরুতে অজ্ঞাতনামা নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা দায়ের করে পুলিশ। এরপর নামে তদন্তে। তখনই পুলিশের হাতে ধরা পড়েন সীমা।
এরইমধ্যে আদালতে পেশ করা হয়েছে সীমাকে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। জানা গেছে,আমিশার বাড়িতে দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা।
আমিশাকে সবশেষ দেখা গেছে ‘গদর ২’ ছবিতে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’-এর সিক্যুয়েলটি তুমুল জনপ্রিয়তা পায়। জানা গেছে, ফের সকিনা হয়ে পর্দায় আসছেন আমিশা। এরইমধ্যে শুরু হয়েছে ‘গদর ৩’-এর কাজ।
এই বিভাগের আরও খবর
আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার
আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের