বাংলাখবর

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ার কারণে এখনো সিনেমার কাজ হারাতে হচ্ছে বলে দাবি করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বড় বড় চলচ্চিত্র স্টুডিও এখনো তার রাজনৈতিক অবস্থানের কারণে তাকে কাজ দিতে অনাগ্রহী।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান সারান্ডন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও চলচ্চিত্রশিল্পের ক্ষমতাধর অংশে সেই পরিবর্তনের প্রভাব এখনো খুব একটা পড়েনি। সম্প্রতি আমার কিছু সিনেমার কাজও কেড়ে নেয়া হয়েছে। কারণ কিছু এজেন্সি এখনো মানুষকে বলছে, আমাকে যেন কাজ দেয়া না হয়।

তিনি আরও বলেন, বড় স্টুডিওগুলোর ক্ষেত্রে শুধু তার একার নয়, ইসরায়েলের সমালোচনা করা আরও অনেক শিল্পীর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পাচ্ছেন বলেও জানান।

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ২০২৩ সালে জনপ্রিয় এজেন্সি ইউটিএ-ও সারান্ডনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। সে সময় ইসরায়েল-হামাস সংঘাতের পর ফিলিস্তিনপন্থী সমাবেশে তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

প্রসঙ্গত, ‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতা সারান্ডন ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ ও ‘থেলমা অ্যান্ড লুইস’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে খ্যাতি পান।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর