বাংলাখবর
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
বিনোদন ডেস্ক : ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ব্যস্ত শুটিং, ভ্রমণ আর কাজের চাপের মধ্যেও কীভাবে নিজেকে ফিট ও চনমনে রাখেন, সম্প্রতি তা জানিয়েছেন দক্ষিণী এই তারকা। তার মতে, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি ও ভালো মানসিকতা ধরে রাখা।
তবে অভিনেত্রীর কাছে ফিটনেসের সংজ্ঞা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, আমার কাছে ফিট থাকা মানে শুধু দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও সঠিক মানসিকতা থাকা।
শুধু ফিটনেস নয়, পোশাকের ক্ষেত্রেও আরামকে বেশ গুরুত্ব দেন রাশমিকা। দৈনন্দিন জীবনে ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের মতো পোশাকই তার বেশি পছন্দ। সঙ্গে থাকে ক্যাপ ও খুবই কম অ্যাকসেসরিজ। বিশেষ করে বিমানবন্দরের লুকের ক্ষেত্রে তার পছন্দ বেশ সাদামাটা। রাশমিকার জানান তিনি এমন পোশাকই বেছে নেন যাতে সহজে চলাফেরা করা যায় এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তার মতে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে ট্রেন্ডের চেয়ে নিজের কমফোর্টকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সূত্র: বলিউড হাঙ্গামা
এই বিভাগের আরও খবর
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ
সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ
