বাংলাখবর
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
বাংলা খবর ডেস্ক : পঁচিশ বছর আগে অর্থাৎ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হাইজ্যাকাররা চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা চালায়। এর ফলে প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনার প্রত্যক্ষ পরিণতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় একের পর এক সামরিক অভিযান। ৯/১১-এর হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে ওয়াশিংটন আফগানিস্তান আক্রমণ করে। এর মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বলেছিলেন তার সূত্রপাত ঘটে। আফগানিস্তান, ইরাক এবং মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে অন্তহীন যুদ্ধ ও সামরিক অভিযানের এক দীর্ঘ ধারাবাহিকতা শুরু হয়।
ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের অনুমান অনুযায়ী, ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪৫ থেকে ৪৭ লাখ মানুষের প্রাণহানি হয়। এর মধ্যে সরাসরি সংঘাতে প্রায় ৯ লাখ ৪০ হাজার এবং রোগ, অপুষ্টি ও স্বাস্থ্য জটিলতায় ৩৬ থেকে ৩৮ লাখ মানুয়ের প্রাণ যায়।
২০০১ সালের ৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এন্ডুরিং ফ্রিডম’ শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই তালেবানের পতন ঘটে। কিন্তু যুদ্ধটি চারজন মার্কিন প্রেসিডেন্টের আমলজুড়ে প্রায় ২০ বছর ধরে চলে, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম সংঘাত। এতে আনুমানিক ১ লাখ ৭৬ হাজার মানুষ নিহত হন। অন্যদিকে ক্ষুধা, রোগব্যাধি ও চিকিৎসাবিহীন আঘাতের কারণে আরও কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও খাদ্য নিরাপত্তাহীনতা যুদ্ধপরবর্তী সময়ে বেড়ে দাঁড়ায় ৯২ শতাংশে এবং অবিস্ফোরিত বোমা ও ল্যান্ডমাইন এখনও সাধারণ নাগরিকদের হত্যা ও পঙ্গু করে চলেছে।
আফগানিস্তানের পর ২০০৩ সালের মার্চ মাসে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। লাখো মানুষের জীবনে এই যুদ্ধ বয়ে আনে চিরস্থায়ী বিষাদ। সেখানে সরাসরি হামলায় ৩ লাখ ১৫ হাজার মানুষ প্রাণ হারায়।
২০০৪ সাল থেকে ‘ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ রেকর্ড করেছে, পাকিস্তানে ৪২৩টি মার্কিন হামলায় আনুমানিক ২,৪৯৯ থেকে ৪,০০১ জন মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনে কমপক্ষে ১৮৬টি হামলা ও অভিযান রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৫৩ জন মানুষ নিহত হয়েছেন। সোমালিয়ায় ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ থেকে ২৩টি হামলায় ১৮৮ থেকে ২৭৬ জন মানুষ নিহত হয়েছেন।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় বিক্ষোভ দমনের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো একটি বিমান অভিযান পরিচালনা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সাত মাস ধরে দেশটিতে প্রায় ৯,৭০০টি বিমান হামলা চালানো হয়েছিল, যার পর গাদ্দাফি বিদ্রোহী যোদ্ধাদের হাতে বন্দি ও নিহত হন।
‘কস্ট অব ওয়ার’-এর অনুমান অনুযায়ী, যুদ্ধগুলোর কারণে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়াজুড়ে ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ বিদেশে অথবা নিজ দেশেই বাস্তুচ্যুত হয়েছেন।
গত বছর ইরান ও পাকিস্তান প্রায় ২৯ লাখ আফগানকে জোরপূর্বক সীমান্তের ওপারে ঠেলে দিয়েছে। ইরাকে আগ্রাসনের দুই দশক পরেও দশ লক্ষাধিক মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।
এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনী প্রত্যাহারের আগ পর্যন্ত প্রায় ২,৫০০ জন নিহত এবং ২০,০০০ জন আহত হয়েছেন। এ ছাড়া যুক্তরাজ্য এবং মিত্রবাহিনীর মধ্যে প্রায় ৩,৫০০ জন নিহত এবং ২৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইরাক যুদ্ধে ৩,৪৮১ জন মার্কিন সামরিক কর্মী মারা গেছেন এবং ৩১ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া