বাংলাখবর

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলা খবর ডেস্ক : আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট না দিলে ‘নরকে যেতে হবে’ বলেও দলীয় সমর্থকদের সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

ভাষণে দলীয় সমর্থকদের নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি বন্ধু ও স্বজনদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। এ সময় তিনি উপস্থিত সমর্থকদের ভোট দেওয়ার শপথও করান।

ট্রাম্প বলেন, ‘জানেন, যদি ভোট না দেন তাহলে কী হবে? আপনারা নরকে যাবেন।’ একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি। এ সময় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও তোলেন ট্রাম্প।

ভাষণে নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরে ট্রাম্প দাবি করেন, মাত্র ১৯ মাসে তিনি যুক্তরাষ্ট্রকে একটি ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ নিয়ে গেছেন। শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো এবং সামরিক ব্যয় বাড়ানোর মতো বিষয়কে তিনি প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

ট্রাম্পের দাবি, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘জ্বালানি ও সামরিক পরাশক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, ১৯ মাসে তিনি তার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছেন।

অবৈধভাবে সীমান্ত পারাপার প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং ওভারটাইম আয়, বকশিশ ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর ছাড় দেওয়ার মতো সাম্প্রতিক আইনগত উদ্যোগের কথাও ভাষণে উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে ডেমোক্র্যাটরা মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত হতে পারে, টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধীরা আবার রাস্তায় নেমে আসবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে সম্মেলনে বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে।

ভ্যান্স বলেন, কোনো একটি নীতিগত বিষয়ে মতপার্থক্য থাকলেই দেশের দায়িত্ব ‘একদল উন্মাদের’ হাতে তুলে দেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার হিসেবেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ডালাসের সম্মেলনে রিপাবলিকান ভোটারদের মধ্যবর্তী নির্বাচনের জন্য উজ্জীবিত করার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের অবস্থানও তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা

প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার

ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের